শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

‘শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, এমন উপদেষ্টা দরকার নেই’

Homeজাতীয়‘শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, এমন উপদেষ্টা দরকার নেই’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, দেশের এমন উপদেষ্টা প্রয়োজন নেই। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, “দশ দিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই তাদের ন্যায্য দাবির পাশে আছি। প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আমরা শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।” শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনি দায়িত্ব নেওয়ার পর ভেবেছিলাম—একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষকদের প্রাধান্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, শিক্ষকদের দাবি এখনো রাষ্ট্রের অগ্রাধিকার তালিকার একদম নিচে।” তিনি বলেন, “আপনার দারোয়ান, গাড়িচালক কিংবা রান্নার বাবুর্চির বেতন অনেক সময় একজন শিক্ষকের চেয়েও বেশি। অথচ এই শিক্ষকই জাতি গড়ার কারিগর, কিন্তু তার জীবনমান চতুর্থ শ্রেণির কর্মচারীর মতো।” হাসনাতের ক্ষোভের সুরে যোগ হয়, “আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি শিক্ষকদের দুঃখ বুঝবেন। কিন্তু এখন দেখছি, আপনি রুম থেকে বের হন না—শিক্ষকদের সঙ্গে কথা বলতেও চান না।”