শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো গঠন অত্যন্ত জরুরি: সারজিস

Homeআন্তর্জাতিকইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো গঠন অত্যন্ত জরুরি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সুসংগঠিত বেতন কাঠামো থাকা অত্যন্ত জরুরি। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলিতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কর্মরত আছেন। তাদের বর্তমান বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজের পর এক ইমাম জানান, এই বেতনে জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। এ সময় তারা মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত থাকতে বাধ্য, কিন্তু তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ নেই। সারজিস জানান, পরবর্তীতে ধর্ম উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এনসিপি থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন আপাতত অন্তত ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার করার আহ্বান জানানো হয়েছে। ধর্ম উপদেষ্টা বিষয়টিকে যৌক্তিক মনে করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ শিগগিরই এর বাস্তবায়ন দেখা যাবে। তিনি আরও উল্লেখ করেন, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের অনেক মসজিদে ইমাম ও মুয়াজ্জিন মাসে ৫ হাজার টাকাও বেতন পান না। তাই দেশের প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।