শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

**এ সরকারের অধীনে সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ রয়েছে: ইসি আনোয়ারুল**

Homeজাতীয়**এ সরকারের অধীনে সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ রয়েছে: ইসি আনোয়ারুল**

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকারি কর্মকর্তাদের মান কিছুটা ভূলুণ্ঠিত হয়েছে, তবে বর্তমান সরকারের অধীনে সততা ও নিষ্ঠা প্রদর্শনের সুযোগ এসেছে। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে ইউএনওদের নিরপেক্ষ থেকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচনের সময় সাহসী মনোভাব নিয়ে কাজ করতে হবে—কারণ এটা কেবল দায়িত্ব নয়, অস্তিত্বের প্রশ্নও হতে পারে।” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর কিছুটা অস্থিতিশীলতা ছিল, কিন্তু এখন আর ভয় নেই। সরকার নির্বাচন পরিচালনার যে সুযোগ দিয়েছে, সেটা সততা ও দৃঢ়তার সঙ্গে কাজে লাগাতে হবে।” অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইউএনওদের সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না, আইন অনুযায়ীই সব নির্দেশনা প্রদান করা হবে।” তিনি আইন মানার সংস্কৃতির ঘাটতির কথা উল্লেখ করে বলেন, “আমাদের ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে হবে, ‘রুল বাই ল’ নয়। যে দায়িত্বই আসুক, তা ন্যায়সঙ্গত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করতে হবে।” সিইসি আরও বলেন, “ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না, আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।” প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি যোগ করেন, “শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পুরো ক্যারিয়ারজুড়ে কাজে লাগাতে হবে এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।”