শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে ১০০ কোটি টাকা জরিমানা

Homeঅর্থনীতি৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে ১০০ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকৃত অর্থ সুদসহ ৩০ দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত আনতে ব্যর্থ হলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং দুই পরিচালককে মোট ১০০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠাটির পরিচালনায় থাকা ৬টি মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির সিইও এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে উল্লেখিত বিনিয়োগের অর্থ সুদসহ ৯০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে ফেরত আনতে নির্দেশ দেওয়া হলো। বিএসইসি আরও জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালক ও সিইও রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম স্টক থ্রিকে ১ কোটি টাকা, পরিচালক রেজাউর রেহমান সোহাগকে ১ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।