শিরোনাম
চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসনউৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

স্তন ক্যানসার সচেতনতায় দেশের সবচেয়ে বড় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’

Homeজাতীয়স্তন ক্যানসার সচেতনতায় দেশের সবচেয়ে বড় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’

বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের নেতৃত্বে ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশসহ আরও ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় সচেতনতামূলক কর্মসূচি—‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও দেশের ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশ নেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ক্যানসারজয়ী নারী, সংস্কৃতিজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি এলেঙ্গা (টাঙ্গাইল)-সিরাজগঞ্জ বাইপাস-বগুড়া-নওগাঁ-তানোর হয়ে রাজশাহী পৌঁছায়। পথে বিভিন্ন স্থানে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ এতে যোগ দেন। পথে পথে অনুষ্ঠিত হয় পথসভা, সমাবেশ ও লিফলেট বিতরণ কার্যক্রম। রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা, যেখানে নারী সংগঠন, রোটারি ক্লাব, ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরদিন (৩১ অক্টোবর) সকালে রাজশাহীর জিরো পয়েন্টে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এরপর নাটোর, সিরাজগঞ্জ, ভুয়াপুর ও গোপালপুর হয়ে জামালপুর-সরিষাবাড়ীতে এসে সমাপ্ত হয় এই সচেতনতা অভিযান। পুরো যাত্রাপথে প্রায় অর্ধলাখ তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, “আগে স্তন ক্যানসারকে মৃত্যুসম রোগ মনে করা হতো, কিন্তু এখন এর চিকিৎসা সম্পূর্ণ সম্ভব। সচেতনতা ও প্রাথমিক পরীক্ষা হলো প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “অনেক নারী লজ্জা বা ভয় থেকে বিষয়টি গোপন রাখেন। আমরা সেই ভয় ভাঙতে চাই—সহজ ভাষায় তথ্য দিয়ে তাদের সাহস জোগাতে চাই।” অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, “প্রতি বছর দেশে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং ৭ হাজারেরও বেশি মারা যান। কেবল সচেতনতার অভাবেই মৃত্যুহার কমছে না।” তিনি জানান, “দেশের প্রায় ৫০০ সরকারি হাসপাতালে এখন স্ক্রিনিংয়ের সুযোগ রয়েছে। তাই লজ্জা না পেয়ে নারীদের নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, পরিবার ও সমাজকেও তাদের পাশে দাঁড়াতে হবে।” প্রতিকূল আবহাওয়ার কারণে খুলনা বিভাগে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম জানিয়েছে, পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিচালিত এই উদ্যোগে অংশগ্রহণকারীরা নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন বার্তা “স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক পরীক্ষা-ই জীবন বাঁচানোর প্রথম পদক্ষেপ।”