শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন রওনক জাহান

0
158

শরীয়তপুর জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রওনক জাহান। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলা পুলিশের কার্যক্রম হাতে নিয়েছেন। নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার বাসিন্দা রওনক জাহান ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এর আগে তিনি ২০২৫ সালের ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে যশোর জেলা পুলিশের ৫১তম পুলিশ সুপার ও সেই জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। শরীয়তপুরে যোগদানের পর নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও মানবিক পুলিশিং নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, মো. তানভীর হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here