শিরোনাম
সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-পাথরঘাটায় ছিনতাই: কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

― Advertisement ―

সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটার সতীশ বাবু লেইনে অটোরিকশার যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ভিডিওতে থাকা মূল আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম...

**অসময়ের বর্ষায় জয়পুরহাটের ফসলহানির শঙ্কায় কৃষকরা**

Homeআন্তর্জাতিক**অসময়ের বর্ষায় জয়পুরহাটের ফসলহানির শঙ্কায় কৃষকরা**

অসময়ের প্রবল বৃষ্টিতে জয়পুরহাটের কৃষকরা পড়েছেন বিপাকে। পাকতে থাকা আমন ধান, আগাম আলু, পেঁয়াজ ও সবজি ফসল এখন পানিতে তলিয়ে ক্ষতির মুখে। মাঠে পাকা ধান নুয়ে পড়েছে, আর কেউ কেউ ধান কেটে তাড়াহুড়া করে ঘরে তুলছেন ক্ষতি এড়াতে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। সদর উপজেলার ধারকি গ্রামের কৃষক মশিউর রহমান বলেন, “ধান কেটে তুলতে দেরি হলে পানিতে নষ্ট হয়ে যাবে।” একই গ্রামের কৃষক আব্দুল বাকী জানান, ৪৫ হাজার টাকা খরচে আলু বীজ রোপণ করেছিলেন—এখন পানি জমে সব পচে যাওয়ার আশঙ্কা। ক্ষেতলাল উপজেলার মহব্বতপুরের কৃষক আব্দুল মজিদ জানান, দেড় বিঘা জমিতে পেঁয়াজ বীজ রোপণ করেছেন—বৃষ্টিতে তা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুল ইসলাম বলেন, “অসময়ের বৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ের জরিপ শেষে ক্ষতির পরিমাণ জানা যাবে।” চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় ৭০ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।