শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা, হাতে ছিল বন্দুক, কিরিচ

Homeচট্টগ্রামগাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা, হাতে ছিল বন্দুক, কিরিচ

গাছপালার আড়ালে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১২ সদস্যের একদল তরুণ। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকা এই দলের সদস্যদের হাতে ছিল বন্দুক, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। তবে অভিযানের আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের এজাহার শিকদারের আকাশমণি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) এবং একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি (দেশীয় বন্দুক), একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তারা ১২ সদস্যের একটি পেশাদার ডাকাতদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।