শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

গোলাম সারোয়ার খানের সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ পরিদর্শন: আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের সাক্ষী চট্টগ্রাম-

Homeসম্পাদকীয়গোলাম সারোয়ার খানের সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ পরিদর্শন: আন্তরিক শুভেচ্ছা ও...

-বেবি আকতারঃ
চট্টগ্রামের চেরাগি পাহাড়স্থ সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ আয়োজনের সাক্ষী হলো। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়ার কর্মকর্তা, ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ইউরোপীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার খান স্যারের পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। এই বিশেষ দিনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সারোয়ার খানকে অন্তরঙ্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মো. কামাল উদ্দিন জানান, গোলাম সারোয়ার খান চট্টগ্রামের গর্বিত সন্তান। তিনি শুধু দেশ-বিদেশে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ও মানবাধিকার সংগঠক নয়, বরং মিডিয়াজগতে সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার দীর্ঘ সময়ের কার্যক্রম এবং মানবাধিকার ও সাংবাদিকতার জন্য অবদানের কারণে চট্টগ্রামবাসীর পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দনের সাক্ষী এই আয়োজন। পরিদর্শনের সময় গোলাম সারোয়ার খান সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের মানসম্মত কার্যক্রম ও সংবাদ পরিবেশন বিশেষভাবে প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি চট্টগ্রামে শুধু একটি অনলাইন নিউজ প্ল্যাটফর্ম নয়, এটি মাল্টিমিডিয়া সাংবাদিকতার উচ্চমান বজায় রেখে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক তথ্য, বাস্তবতা ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে সাংবাদিকতা করলে জনগণকে সচেতন করা সম্ভব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। গোলাম সারোয়ার খান আরও বলেন, তিনি ইতিমধ্যেই একটি অনলাইন পত্রিকার মাধ্যমে নিউজ হাউজের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়ে চট্টগ্রামের এই মিডিয়া প্রতিষ্ঠানকে সুবিধা ও সহযোগিতা প্রদান করতে প্রস্তুত। তিনি ডেনমার্ক থেকে দূরত্ব সত্ত্বেও প্রতিশ্রুতি দিয়েছেন যে, সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানের মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. কামাল উদ্দিন বলেন, “গোলাম সারোয়ার খান শুধু মিডিয়া ব্যক্তিত্ব নয়; তিনি একজন মানবাধিকারকর্মী, যিনি সত্য, ন্যায্যতা এবং নাগরিক অধিকারের পক্ষে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে সংযোগ আমাদের জন্য গর্বের বিষয় এবং এটি চট্টগ্রামের মিডিয়া জগতের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।” পরিদর্শনের সময় গোলাম সারোয়ার খান সংবাদ হাউজের সকল কার্যক্রমের সঙ্গে পরিচিত হন, বিশেষ করে জাতীয় ও স্থানীয় সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া রিপোর্টিং সেকশনগুলো পর্যালোচনা করেন। তিনি সব ধরনের প্রচেষ্টা ও উদ্যোগকে প্রশংসা করে বলেন, “যে প্রতিষ্ঠান তথ্যভিত্তিক, অনুসন্ধানী ও মানসম্মত সংবাদ প্রকাশ করে, সেটি দেশের মিডিয়া জগতকে শক্তিশালী করে। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজ এই মানদণ্ডের পূর্ণ উদাহরণ।” এই পরিদর্শন অনুষ্ঠানটি শুধু একটি শুভেচ্ছা বা অভিনন্দনের আয়োজন নয়; এটি চট্টগ্রামের মিডিয়া ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক মানের সাংবাদিকতা, মানবাধিকার সচেতনতা এবং অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের অবদান এবার আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির পথে আরও শক্তিশালী হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, জিকু চৌধুরী, মো. রাকিব, জামাল উদ্দিন, আবদুল ওয়াহেদ চৌধুরী, বেবি আক্তার, তানভির হোসেন হৃদয়সহ প্রমুখ। পরিদর্শনের সমাপ্তিতে গোলাম সারোয়ার খান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন যে, সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বাত্মক সহায়তা করবেন। এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের মিডিয়া জগতে সামাজিক দায়বদ্ধতা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্যভিত্তিক প্রতিবেদন প্রচারের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠিত হলো। এতে স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক প্রতিষ্ঠানগুলো আরও উৎসাহিত হলো উচ্চমানের সংবাদ পরিবেশনায়।