শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

“চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন”

HomeUncategorized"চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন"

চট্টগ্রাম নগরের প্রগতিশীল নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম-এর একদশক পূর্তি উপলক্ষে গঠিত উদযাপন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (২১ জুন) বিকেল ৫টায়, নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভাইস চেয়ারম্যান, একদশক পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান, নাগরিক আন্দোলনের অগ্রসেনানী ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শাহরিয়ার খালেদ।
সভায় মূল প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, সাংবাদিক, লেখক ও নাগরিক বক্তা মো. কামাল উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন একদশক উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স ম জিয়াউর রহমান।
‍সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও বক্তাগণ: ফোরামের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি কামরুল ইসলাম, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফরিদা করিম, সংগঠক ও সংস্কৃতিকর্মী নোমান উল্লাহ বাহার, ফোরামের নেতৃত্ববৃন্দ,ভাইস চেয়ারম্যান এ কে এম ওসমান গণি,সাংগঠনিক সম্পাদক এম. মনছুর আলম,দুবাই শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার,বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আকতার হোসেন নিজামী, ইতিহাস ও গবেষণামূলক সংগঠনের প্রতিনিধিগণ,চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ দীন, সমাজসেবক ও বিশিষ্ট নাগরিক,হাজী মো. জসিম উদ্দিন সওদাগর
,মোহাম্মদ এমরান,মো. নুরুল হুদা চৌধুরী,তসলিম খা,আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সক্রিয় সদস্য ও তরুণ সংগঠকবৃন্দ,মো. নুর,মো. মাসুদ রানা
শাহাবুদ্দিন খালেদ ফারুক,সাইফুল ইসলাম,তারিক হোসেন,বিপ্লব বিজয়,আবু রাসেল চৌধুরী, নারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী,তানিয়া আকতার,রাইসা হাসান,নাগরিক আন্দোলনের কর্মীবৃন্দ,মনজুর আলম,শামসুল ইসলাম সামশু,ইব্রাহিম হোসেন মইনুল ইসলাম,মো. হাবিব,মো. রাহাত। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের সূচনা ২০১৫ সালের ৩১ জুলাই, ব্যারিস্টার মনোয়ার হোসেন-এর নেতৃত্বে। শুরু থেকেই সংগঠনটি জলাবদ্ধতা নিরসন, কালুরঘাট সেতু নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বলিষ্ঠ আন্দোলন চালিয়ে এসেছে।
চট্টগ্রামের স্বার্থরক্ষায় সংগঠনটির অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করা হবে এই একদশক পূর্তি। আলোচ্য অনুষ্ঠানে থাকবে নাগরিক সংলাপ, স্মারক গ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনা।
চূড়ান্ত প্রস্তুতি সভায় বক্তারা আশা প্রকাশ করেন—এই আয়োজন চট্টগ্রামের নাগরিক সচেতনতা, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।