শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

**চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড**

Homeচট্টগ্রাম**চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড**

চট্টগ্রামের আদালত চার বছর পর মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী, চার বছর আগে তারা ৩৯ হাজার ইয়াবাসহ ধরা পড়েছিলেন। বিচার চলাকালীন ৫ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ দিন এই রায় ঘোষণা করে। দুই দণ্ডিতই জামিনে বের হয়ে পলাতক রয়েছেন, জানিয়েছেন তাদের আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী। দণ্ডিতরা হলেন চালক মো. জাহাঙ্গীর (২৬) ও সহকারী মো. আজিজুল হক (২৯)। জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে; আর আজিজুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি ইউনিয়নের সিজারিঘোনা গ্রাম, তার পিতার নাম মৃত সৈয়দ আলম। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ জুলাই কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসার খবর পাওয়ার ভিত্তিতে র‌্যাব-৭ নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালানোর সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্যানে লুকানো ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ২১ জুলাই আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের শাস্তি আছে।