শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চরণদ্বীপের অপরাধ জগতের গডফাদার ওয়াসীমের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: ঐতিহ্যবাহী কবরস্থানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনজীবী প্যানেলের চূড়ান্ত সিদ্ধান্ত””

HomeUncategorizedচরণদ্বীপের অপরাধ জগতের গডফাদার ওয়াসীমের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: ঐতিহ্যবাহী কবরস্থানের বিরুদ্ধে...

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় অবস্থিত নজর মোহাম্মদ গোষ্ঠীর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কবরস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সমাজের কবর রক্ষা কমিটি।
আজ ১৭ মে, চট্টগ্রাম কোটি বিল্ডিংয়ে চরণদ্বীপ নজর মোহাম্মদ সমাজের কবর রক্ষা কমিটির উদ্যোগে এডভোকেট মফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি আইনজীবী প্যানেলের বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চরণদ্বীপের কুখ্যাত অপরাধী, বহু অপরাধে জড়িত ও এলাকাবাসীর কাছে “গডফাদার” হিসেবে পরিচিত ওয়াসীম ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।
সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ওয়াসীমের অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশিত হলেও তিনি কিংবা তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা না দিয়ে, উল্টো সমাজের সম্মানিত লেখক, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য ছড়ানো হয়। ওয়াসীম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এসব বক্তব্য প্রকাশ করে এবং তার অনুসারীরা তা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেয়। আইনজীবীরা একে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, কেবল পোস্টদাতাই নয়, যারা এসব মানহানিকর পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার করেছেন—তাদের বিরুদ্ধেও পৃথক পৃথক মামলা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ন্যায়ের স্বার্থে যথাযথ আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
চরণদ্বীপ নজর মোহাম্মদ সমাজের কবর স্হান  রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কবরস্থান নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এই প্রতিবাদ শুধু আইনগত নয়, নৈতিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করা হয়েছে। যারা সমাজের ঐতিহ্য ও মর্যাদাকে ক্ষুণ্ন করতে চায়, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।