শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

“জাহাজী শ্রমিকদের সংগ্রামে মাসুদ ড্রাইভার ও শামসুল মাস্টার চিরস্মরণীয় নাম”

HomeUncategorized"জাহাজী শ্রমিকদের সংগ্রামে মাসুদ ড্রাইভার ও শামসুল মাস্টার চিরস্মরণীয় নাম"

-মোহাম্মদ ইব্রাহিমঃ
দেশের ইতিহাসে নৌ-পথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীমাতৃক বাংলাদেশে প্রাচীনকাল থেকেই নৌযান ও জাহাজই ছিল মানুষের যাতায়াত, বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। এসব জাহাজ পরিচালনায় নিয়োজিত শ্রমিকদের অবদান আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। কিন্তু বর্তমানে দুঃখজনকভাবে দেশের নৌ-শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সঠিক নেতৃত্ব ও কার্যকর নীতির অভাবে এই শিল্পের সংকট আরও ঘনীভূত হচ্ছে।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ জুলাই বিকেল ৩টায় মাঝিরঘাটে ইউনিয়নের কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. সেলিম মাস্টার এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. আকতার জামান মাস্টার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নৌশিল্প আমাদের গর্ব, অথচ তা আজ সংকটে। জাহাজে কর্মরত শ্রমিকদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই খাতের অগ্রযাত্রায় প্রয়াত শ্রমিক নেতা মো. মাসুদ ড্রাইভার ও শামসুল ইসলাম মাস্টারের সাহসী ভূমিকা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁরা শুধু শ্রমিক নেতা ছিলেন না, ছিলেন একেকজন সময়ের দাবি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন,
“মাসুদ ড্রাইভার ও শামসুল মাস্টার সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ আজকের শ্রমিক সমাজকে পথ দেখায়।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. জিয়া মাস্টার, মিটু ড্রাইভার, মো. বায়েজিদ ড্রাইভার, মো. মাসুক উদ্দিন সুকানি, মো. জিহাদুল ইসলাম লস্কর, মো. মাইনুর ইসলাম লস্কর, মো. জাফর সুকানি, মো. নুরুদ্দিন গ্রীজার, মো. সাইফুল লস্কর, খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান ড্রাইভার, মো. আজগর হোসেন তালুকদার, সাংবাদিক স ম জিয়াউর রহমান এবং পরিবেশবিদ মাসুদ রানা।
সভায় মরহুম মাসুদ ড্রাইভার ও শামসুল ইসলাম মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। একইসাথে, সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এই সমাবেশ শ্রমিক আন্দোলনের এক শক্তিশালী বার্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে—যেখানে ইতিহাস, ত্যাগ, এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি একত্রে উচ্চারিত হয়েছে।