
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হত্যার ঘটনায় দোষীদের ফাঁসিসহ কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. রিপন রউফ রিপন বলেন, পুলিশ এখনো সুষ্ঠু তদন্ত করেনি। জোবায়েদ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। গত রোববার ঢাকার পুরান আরমানীটোলার বাসায় তিন তলায় সিঁড়িতে খুন হন।


