শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

জোবায়েদ হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Homeঅপরাধজোবায়েদ হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার দ্রুত বিচার এবং খুনিদের ফাঁসির দাবি জানিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতপাড়ায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না’, ‘জোবায়েদের রক্ত বৃথা যাবে না’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি রক্ষা পাবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’। জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ ভবিষ্যতে এমন নৃশংস কাজের সাহস না পায়।” পুলিশ জানিয়েছে, গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুরবক্স লেনে রৌশান ভিলার সিঁড়িঘরে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকারী মো. মাহির রহমান ও জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার মধ্যে ৯ বছরের পরিচয় থাকলেও তাদের প্রেমের সম্পর্ক দেড়-দুই বছরের ছিল। হত্যার দিন বিকেলে বর্ষার টিউশন চলাকালে জোবায়েদ রৌশান ভিলায় পৌঁছালে মাহির ও আয়লান সিঁড়ির নিচে ওঁৎ পেতে জোবায়েদের সঙ্গে কথার জটিলতা তৈরি করে। এসময় মাহির ব্যাগ থেকে সুইচ গিয়ার ছুরি বের করে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বর্ষা তৃতীয় তলায় দাঁড়িয়ে ছিলেন। পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে—মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)। ঘটনার পরদিন তারা বিভিন্ন এলাকা থেকে আটক হন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে তিনি আরমানীটোলার নুরবক্স লেনে রৌশান ভিলায় বর্ষাকে বিভিন্ন বিষয় পড়াতেন। হত্যাকাণ্ডের সময় জোবায়েদ বাসার তিন তলায় অবস্থান করছিলেন এবং সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার রাতে বর্ষাকে আটক করা হয়।