শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

নওগাঁর বদলগাছী: স্ত্রীর মৃত্যু ১১ ঘণ্টার মধ্যে স্বামীও মৃত্যুবরণ করেছেন

Homeআন্তর্জাতিকনওগাঁর বদলগাছী: স্ত্রীর মৃত্যু ১১ ঘণ্টার মধ্যে স্বামীও মৃত্যুবরণ করেছেন

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ি গ্রামের জলিলুর রহমান জলিল ও আঞ্জুয়ারা বেগম দম্পতি দীর্ঘ ৪৫ বছর ধরে সুখ-দুঃখে একসঙ্গে জীবন কাটিয়েছেন। তাদের সেই গভীর ভালোবাসা যেন মৃত্যুর পরও অব্যাহত রইল। পরিবার সূত্রে জানা গেছে, ৭৫ বছর বয়সী জলিলুর রহমান মাস্টার ও ৬৫ বছর বয়সী আঞ্জুয়ারা বেগম জীবনভর একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে আঞ্জুয়ারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েন জলিল মাস্টার। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়রা জানান, তাদের ভালোবাসা এতই গভীর ছিল যে একে অপর ছাড়া বাঁচা অসম্ভব ছিল। তাই হয়তো একজন চলে গেলে আরেকজনও থাকতে পারেননি। একই পরিবারের একসঙ্গে মৃত্যুর ঘটনা দেখে গ্রামবাসী স্তব্ধ হয়ে পড়েছেন। জলিল মাস্টার ও আঞ্জুয়ারা বেগমের ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, “মা-বাবাকে একসঙ্গে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম। বাবা মায়ের পর মারা যাওয়ায় পরিবারের সবাই ভীষণ শোকে আচ্ছন্ন।”