শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**নতুন মোটরসাইকেলেই শেষ যাত্রা দুই বন্ধুর**

Homeআন্তর্জাতিক**নতুন মোটরসাইকেলেই শেষ যাত্রা দুই বন্ধুর**

নতুন মোটরসাইকেল কিনে আনন্দে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু। সারাদিন ঘোরাঘুরির পর রাতে চা খেয়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা—পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারাল তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলায়মান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শামিম তার নতুন মোটরসাইকেল নিয়ে বন্ধু নাজমুলকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হন। রাতে দাউদকান্দি উপজেলার নতুন বাজারের এক জনপ্রিয় চায়ের দোকানে চা পান শেষে তারা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বারের খাদঘর এলাকায় হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামিমের প্রতিবেশী এরশাদুল হক বলেন, “মাত্র আগের দিনই শামিম মোটরসাইকেলটা কিনেছিল। নতুন বাইকের আনন্দে সারাদিন ঘুরল, রাতে ফেরার পথে এমন দুর্ঘটনা—কে জানত সেই বাইকই হবে ওদের শেষ যাত্রা।” ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।