শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে দাবি, অবস্থান কর্মসূচি রংপুরে

Homeআন্তর্জাতিকনভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে দাবি, অবস্থান কর্মসূচি রংপুরে

অন্তর্বর্তী সরকারের আমলে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে রংপুরে সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে ‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে ‘তিস্তার ডাক’ শীর্ষক এই কর্মসূচিতে মানুষ বললেন, “আর সময় নেই, নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হোক।” এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তিস্তা বাঁচাও–নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। অবস্থান কর্মসূচিতে তিস্তা বাঁচাও–নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, “দীর্ঘদিনের আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো এ ইস্যুতে সরব হয়েছে এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকেও কাজ শুরু করার কথা বলা হলেও বাস্তব পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না। আগামী জানুয়ারিতে প্রকল্প শুরু করতে হলে প্রথমে প্রকল্প পরিচালক নিয়োগ, তিস্তা এলাকায় অফিস স্থাপন এবং ২ হাজার ৪১৫ কোটি টাকার একনেকে অনুমোদন প্রয়োজন। কিন্তু নির্বাচনকালীন সরকারের পক্ষে তা সম্ভব নয়, তাই নভেম্বরের মধ্যে কাজ শুরু হওয়া আবশ্যক।” জামায়াতে ইসলামের রংপুর জেলা কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেন, “রংপুরবাসীর সঙ্গে বারবার তামাশা করা হচ্ছে। তিস্তাপারের মানুষ দীর্ঘদিন ধরে যা দাবি করছে, অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করুক। বর্তমান সরকারের সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ফল পাওয়া গেলেও রংপুরের মানুষ কেন আন্দোলন করছে, তা প্রশ্নবিদ্ধ।” এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির বলেন, “পরিবেশ উপদেষ্টা গত ৫ ফেব্রুয়ারি কাউনিয়ার তিস্তা সেতুর কাছে সমাবেশে তিস্তাপারের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, তিস্তা মহাপরিকল্পনা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে।” অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহির ফয়সালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ এবং রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মুদাব্বির মারুফ।