শিরোনাম
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্নকোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচন

― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ প্রকৌশলী রানা বড়ুয়ার সঞ্চালনায়...

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু ১ জুলাই

Homeশিক্ষা‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু ১ জুলাই

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় অবশিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা ও শিক্ষাদানের মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাকি শিক্ষকদেরও ধাপে ধাপে ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে। এদিকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০০৫ সালে প্রণীত ‘উপকূলীয় অঞ্চল নীতি’ উপকূলের উন্নয়ন ও সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বর্তমানে সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম (ম্যারিটাইম স্পেশাল প্ল্যানিং) বাস্তবায়নের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বলেন, মৎস্য, পর্যটন, পরিবেশ সংরক্ষণ ও সামুদ্রিক সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ খাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।