শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**পদ্মা পাড় থেকে দেড় বছরের শিশু নিখোঁজ, তিন দিনেও সন্ধান মেলেনি**

Homeআন্তর্জাতিক**পদ্মা পাড় থেকে দেড় বছরের শিশু নিখোঁজ, তিন দিনেও সন্ধান মেলেনি**

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড় থেকে দেড় বছরের শিশু খাদিজা আক্তার নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটি হারিয়ে যায়। তিন দিন পার হলেও সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ খাদিজা হাজীডাঙ্গী গ্রামের জেলে শাকিল শিকদার ও রুমা আক্তারের একমাত্র সন্তান। স্থানীয়রা জানান, ঘটনার সময় খাদিজার মা রান্নায় ব্যস্ত ছিলেন, আর বাবা বিশ্রাম নিচ্ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকায় শিশুটি একা উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। খাদিজার দাদা ছলেমান শিকদার বলেন, “বাজার থেকে ফিরে দেখি নাতনি নেই। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে নিয়ে পদ্মা নদীতে খোঁজ শুরু করি। রাতভর ট্রলার নিয়ে পদ্মা সেতু পর্যন্ত খুঁজেছি, কিন্তু পাইনি।” ঘটনার পর থেকে চরভদ্রাসন ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মর্তুজা ফকির বলেন, “প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েছি। এরপর প্রতিদিন সকাল থেকে ডুবুরি দল নিয়ে অনুসন্ধান করছি, কিন্তু কোনো ফল মেলেনি। অভিযান এখনো চলছে।” চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নদীর বিভিন্ন অংশে ট্রলারযোগে খোঁজ নেওয়া হচ্ছে, কোথাও লাশ ভেসে উঠেছে কি না তা দেখা হচ্ছে। চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।” এদিকে, শিশুটির বাবা শাকিল শিকদার চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে মানবপাচারের আশঙ্কা প্রকাশ করে বলেন, “তিন দিন ধরে খোঁজেও কোনো সন্ধান না মেলায় ধারণা করছি, কেউ হয়তো কৌশলে মেয়েকে নিয়ে গেছে।” চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, “শাকিল শিকদারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”