শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

পাউবোর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল

Homeআন্তর্জাতিকপাউবোর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। শনিবার (২ মে) সকালে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের একটি বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত তলিয়ে যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর থেকে টানা বৃষ্টিপাতের কারণে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে দ্রুতগতিতে পানি হাওরে প্রবেশ করে মুহূর্তেই ফসল প্লাবিত হয়। সকালে হাওরে ধান কাটতে যাওয়া কৃষকরা হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন। কেউ ডুবন্ত ফসল রক্ষার চেষ্টা করেন, আবার কেউ বাঁধ রক্ষায় এগিয়ে যান। অনেকেই ক্ষতির শোকে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে স্থানীয় কৃষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। কৃষকদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজ ও অবহেলার কারণেই বাঁধটি টেকেনি। বিশেষ করে কালভার্টের মুখে প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এটি দুর্বল হয়ে পড়ে। উপজেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রথমে বাঁধ উপচে হাওরে ঢুকে পড়ে। পরে পানির তীব্র চাপেই বাঁধটি ভেঙে যায়। বোয়ালা হাওরে মোট ৫৭৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল, যার মধ্যে ৪৬০ হেক্টরের ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে বাঁধ ভেঙে অন্তত ৮৪ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। যদিও কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ২০০ হেক্টর। হাওরপাড়ের কৃষক মানিক মিয়া ও সৈকত মিয়া জানান, তাদের অনেক জমির ধান কাটা বাকি ছিল। শ্রমিক নিয়ে ধান কাটতে গিয়ে দেখেন, বাঁধ ভেঙে সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চয় ঘোষ বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে কালভার্ট দিয়ে হাওরে পানি প্রবেশ করে, এতে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হওয়ার পর বাঁধটি ভেঙেছে। তাই তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষায় বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি।