শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বঙ্গবন্ধু সৈনিক লীগ থেকে আমাকে যে-ভাবে বাদ দিয়েছিল –“গঠনতন্ত্রকে উপেক্ষা করে সংগঠন পরিচালনার অপচেষ্টা : বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি বাতিলের পেছনের সত্য” 

HomeUncategorizedবঙ্গবন্ধু সৈনিক লীগ থেকে আমাকে যে-ভাবে বাদ দিয়েছিল --"গঠনতন্ত্রকে উপেক্ষা করে সংগঠন...

মো.কামাল উদ্দিনঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক দেশের বিভিন্ন জেলা ও মহানগরে যে সমস্ত আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষর ও অনুমোদন ছাড়াই সম্পন্ন হয়। গঠনতন্ত্রের ১৩ (ক) ১১ এবং ১২ অনুচ্ছেদ অনুযায়ী, এসব কমিটি অনুমোদনের একচ্ছত্র অধিকার কেবল সভাপতি মহোদয়ের। সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে প্রদত্ত এসব কমিটি তাই গঠনতন্ত্রবিরোধী এবং সম্পূর্ণরূপে অবৈধ। আমি নিজেও এধরনের এক প্রহসনের শিকার। আমাকে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি জেলা সম্মেলনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, যা গঠনতন্ত্র সম্মতভাবে হয়েছিল বলে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই কমিটি বাতিল করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট জেলা বা মহানগরে কোনো সম্মেলন আয়োজিত হয়নি। বরং সাধারণ সম্পাদক নিজে থেকেই গোপনে একটি নতুন কমিটি ঘোষণা করেন, যা গঠনতান্ত্রিক সম্মেলন ছাড়া এবং কেন্দ্রীয় সভাপতির অনুমোদন ব্যতীত গঠিত। এভাবে সংগঠনের নাম ব্যবহার করে যদি ব্যক্তি বিশেষ নিজের স্বার্থে কমিটি গঠন করেন এবং দীর্ঘমেয়াদি কর্তৃত্ব ধরে রাখার অপচেষ্টা চালান, তবে তা শুধু সংগঠনের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং বঙ্গবন্ধুর নামেও অসম্মানস্বরূপ হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি যথাযথ পদক্ষেপ নিয়ে এসব অগঠনতান্ত্রিক কমিটি বাতিল করে যে সিদ্ধান্ত দিয়েছেন, তা সময়োচিত ও সাহসিকতার পরিচায়ক। সংগঠনের ভেতরে গণতন্ত্র ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ জরুরি। আমার আহবান কমিটি বাতিলের স্বারক নং ও তারিখ উল্লেখ করে মূলকথা গুলো লিখে দেন, তারা আমাকে বাতিল করার কারন ছিল আমি কখনো আওয়ামী লীগ বা ছাত্র লীগ যুব লীগ করেনি- আমাকে শুধু সম্মেলনের জন্য সৌজন্যে মূলক দায়িত্ব দিয়েছে ক্ষণিকের জন্য।