শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**বদলির পর সরকারি কোয়ার্টারের দরজা-জানালা সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ: পাবনায় সমালোচনার ঝড়**

Homeআন্তর্জাতিক**বদলির পর সরকারি কোয়ার্টারের দরজা-জানালা সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ: পাবনায় সমালোচনার ঝড়**

পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বদলির সময় সরকারি কোয়ার্টারের দরজা ও জানালা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, পাবনা শহরের সরকারি গণপূর্ত কোয়ার্টার এলাকায় অবস্থিত ভবনটি সম্প্রতি পর্যন্ত সচল ছিল। তবে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বদলির পর দরজা-জানালা সরিয়ে নেওয়ায় ভবনটি এখন প্রায় পরিত্যক্তের মতো অবস্থা নিয়েছে। ভেতরে কোনো আসবাবপত্র নেই, জানালার কাঠের ফ্রেমও হারিয়েছে। স্থানীয়দের ধারণা, বদলির আগে ইব্রাহিম নিজেই এসব সরিয়ে নিয়েছেন। প্রায় ছয় মাস আগে ইব্রাহিম বিশ্বাসকে পাবনা থেকে রাঙামাটিতে বদলি করা হয়। তবে বদলির পরও তিনি সরকারি কোয়ার্টারের সরঞ্জামাদি নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা এবিএম ফজলুর রহমান বলেন, ‘সরকারি সম্পত্তি জনগণের। একজন প্রকৌশলী যদি নিজেই এমন করেন, তাহলে সাধারণ মানুষ কী শিখবে? বিষয়টি প্রশাসনকে তদন্ত করতে হবে।’ আরেক বাসিন্দা কমরেড জাকির হোসেন বলেন, ‘এটি দায়িত্বের অপব্যবহার। শুধু দরজা-জানালা নয়, এর পেছনে আরও অনিয়ম থাকতে পারে। যারা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’ অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বলেন, ‘দরজা-জানালা সরিয়ে নেওয়া হয়েছে ঠিক, তবে সেগুলো সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। খুব দ্রুত পুনরায় স্থাপন করা হবে।’ গণপূর্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির জানিয়েছেন, ‘সরকারি কোয়ার্টারের দরজা-জানালা দ্রুত সময়ের মধ্যে পুনরায় মেরামত করা হবে।’ জেলার সুশীল সমাজ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দাবি করেছে, সরকারি স্থাপনা ও সম্পত্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।