শিরোনাম
➤কিশোর অপরাধীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশকে আইজিপির নির্দেশ➤রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার➤কোতোয়ালীতে ৪৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার➤খুলশীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার➤বোয়ালখালীতে বালুর অবৈধ বাণিজ্যের অভিযোগ-বৈধ বালুমহাল নেই, অথচ প্রতিদিন শত শত ট্রাক। চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীলে ৩০টির বেশি বালু বিক্রয়কেন্দ্রের অভিযোগ। রাজস্ব, পরিবেশ ও জনদুর্ভোগের দায় কার?➤চন্দনাইশের প্রতারক মামুনের প্রতারণায় সর্বশান্ত সৌদি আরব মদিনা শহরের বহু প্রবাসী।➤ভোটের এক দিনের আড়ালে হাজার দিনের প্রস্তুতি ব্যালটের পেছনে মানুষ, মানুষের পেছনে প্রশিক্ষণ: নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ➤বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী➤পুঁজিবাজারে ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া শুরু➤নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ নির্বাচন ব্যবস্থাপনা থেকে আচরণ, অফিস পরিচালনা, ক্রয়ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ

― Advertisement ―

কিশোর অপরাধীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশকে আইজিপির নির্দেশ

অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধ হিসেবে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও...

বাংলাদেশ–পাকিস্তান রুটে সপ্তাহে তিন ফ্লাইট চালুর প্রস্তুতি

Homeআন্তর্জাতিকবাংলাদেশ–পাকিস্তান রুটে সপ্তাহে তিন ফ্লাইট চালুর প্রস্তুতি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। পরদিন (৪ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়। হাইকমিশনার বলেন, পাকিস্তানের সঙ্গে সরাসরি আকাশযোগ পুনরায় চালুর প্রক্রিয়া এগোচ্ছে। ভারতের আকাশসীমা ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশ আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনি বিমান বাংলাদেশও ভারতের আকাশসীমা ব্যবহার করে পাকিস্তানে উড়তে পারবে। সূত্র জানিয়েছে, ভারতের চলমান আকাশপথ বিধিনিষেধের কারণে পাকিস্তানি এয়ারলাইন্সগুলো আপাতত ঢাকা-পাকিস্তান রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে না। এর আগে ইকবাল হুসাইন খান প্রশিক্ষণরত কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও রাজনীতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিপুল সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার, সীমান্তবাধা ও আঞ্চলিক রাজনীতি উন্নয়নকে ব্যাহত করছে। তার মতে, সরাসরি যোগাযোগের অভাবে পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, অতীতে রেলসংযোগ থাকায় বাণিজ্য সহজ ছিল, কিন্তু এখন পাকিস্তানের খেজুর পর্যন্ত আঞ্চলিক বাজারে পৌঁছাতে দুবাই ঘুরে আসতে হয়। তিনি আরও বলেন, একসময় কাবুল, পেশোয়ার, ঢাকা ও মিয়ানমার একই বাণিজ্যপথে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে দুর্বল ভৌগোলিক সংযোগ অঞ্চলজুড়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্মকে তিনি আরও সচেতন, উচ্চাকাঙ্ক্ষী ও পরিবর্তনমুখী বলে উল্লেখ করেন। তার মতে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশি তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব আসার সঙ্গে সঙ্গে পুরোনো বাধা দূর হবে, আঞ্চলিক সংযোগ জোরদার হবে এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।