শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

Homeজাতীয়বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা আজ রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়া চার্ট প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাসভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। গাবতলী-রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এছাড়া গাবতলী-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। এছাড়া সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল রুটে যথাক্রমে ৪৬৪ টাকা ও ৫৯২ টাকা এবং সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, গাবতলী-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। গাবতলী-রাজশাহী রুটে ভাড়া ৭৭৭ টাকা (৫১ আসন) ও ৯৯১ টাকা (৪০ আসন)। গাবতলী-মেহেরপুর রুটে যথাক্রমে ৭৭৬ টাকা ও ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। মহাখালী রুটের আওতায় ঢাকা-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মহাখালী-জামালপুর রুটে ভাড়া ৩৮৬ টাকা (৫১ আসন) ও ৪৯২ টাকা (৪০ আসন)। এছাড়া মহাখালী-শেরপুর রুটে ৪২১ টাকা ও ৫৩৭ টাকা এবং মহাখালী-কিশোরগঞ্জ রুটে ৪০১ টাকা ও ৫১১ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে সরকার নতুন মূল্য নির্ধারণ করে। সে অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাসভাড়ার এই নতুন হার কার্যকর করা হলো।