শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বোয়ালখালীতে কাভার্ডভ্যানে চালকের মৃতদেহ উদ্ধার

Homeবোয়ালখালীবোয়ালখালীতে কাভার্ডভ্যানে চালকের মৃতদেহ উদ্ধার

বোয়ালখালীর পার্কিংয়ে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ডভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামের এক চালকের মৃতদেহ পাওয়া গেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে পূর্ব কালুরঘাটের বাদামতল এলাকায় পার্ক করা গাড়িটিতে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান।

চালক মহিউদ্দিন ফটিকছড়ির নারায়ণ হাট এলাকার উকিলপাড়ার মো. ইউনুসের ছেলে। তিনি একজন ছেলে ও মেয়ের পিতা। জানা গেছে, মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের উখিয়া থেকে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলের উদ্দেশ্যে কাভার্ডভ্যানে যাত্রা করেছিলেন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ জানান, মহিউদ্দিন টেকনাফ থেকে মালামাল নিয়ে একাই বোয়ালখালী পৌঁছান বৃহস্পতিবার রাতে। পরদিন, শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল খালাস হয়। সে সময়ও তার সঙ্গে যোগাযোগ ছিল। এরপর মোবাইলে কল করার চেষ্টা করা হলেও মহিউদ্দিন ফোনটি ধরেননি। রবিবার (২৬ অক্টোবর) কোম্পানির অন্য হেলপার যখন গাড়িটি দেখছিল, চালকের আসনে মহিউদ্দিনের মৃতদেহ দেখতে পায়।

মহিউদ্দিনের মামাতো ভাই মো. জাহেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন তিন মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে একটি বিশ্রামের সিট রয়েছে। ওই সিটে শুয়ে থাকা অবস্থায় মহিউদ্দিনের মৃতদেহ পাওয়া গেছে; তার ডান হাত মাথার নিচে ছিল এবং পচন ধরেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।