শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে খন্দকিয়া চিকনদণ্ডি শহীদ জিয়াউর রহমান কলেজের প্রতিবাদ

Homeচট্টগ্রামমিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে খন্দকিয়া চিকনদণ্ডি শহীদ জিয়াউর রহমান কলেজের প্রতিবাদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদণ্ডি শহীদ জিয়াউর রহমান কলেজ কর্তৃপক্ষ একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ‘চট্টলচিত্র (অনলাইন বাংলা)’ পোর্টালে গত ১৭ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত “চট্টগ্রাম শহীদ জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুই জিবি’র সদস্যের  বিরুদ্ধে চাঁদাবাজির মামলা” শীর্ষক সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, উক্ত সংবাদে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রকার প্রমাণ, দলিল বা যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। এতে বলা হয়, এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং সুস্পষ্টভাবে মানহানিকর। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, দায়িত্বজ্ঞানহীনভাবে এমন সংবাদ প্রকাশের ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির দুইজন সম্মানিত সদস্যের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অবিলম্বে প্রকাশিত সংবাদের সংশোধনী বা প্রতিবাদ প্রকাশের জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।