শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল এমডি**

Homeজাতীয়**মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল এমডি**

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডিএমটিসিএলের পরিচালক বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ত্রুটি থাকতে পারে। এছাড়া নিম্নমানের উপকরণ ব্যবহার বা যথাযথ পরিকল্পনা না থাকা, এসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে।” প্রকল্প পরিচালকের বিষয়টি নিয়ে তিনি বলেন, “লাইন-১ এর প্রকল্প পরিচালক নেই, এটা ঠিক। প্রয়োজন অনুযায়ী দ্রুত আরও ৪-৫ জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা চাই এটা স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে, স্থানীয় অংশগ্রহণ বাড়াতে কাজ করার চেষ্টা করছি। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিরোধও রয়েছে। আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, এতে আমি অনেকটা অসহায়। নতুন প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে।” রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পিলারে পোস্টারিং করলে ফিজিক্যাল ক্র্যাক শনাক্ত করা সম্ভব হবে না। তাই যারা পিলারে পোস্টার দিচ্ছেন, তাদের সরে আসার অনুরোধ করছি।” ফারুক আহমেদ আরও বলেন, “আমাদের খরচ অনুযায়ী এই মেট্রো বিশ্বের সেরা হওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা আগে প্রকল্প বাস্তবায়ন করেছে বা অনুমোদন দিয়েছে, তাদের অনিয়মের জন্য আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষ হলে তা অবশ্যই হবে বলে আশা করছি।” ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডিএমটিসিএলের পরিচালক বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ত্রুটি থাকতে পারে। এছাড়া নিম্নমানের উপকরণ ব্যবহার বা যথাযথ পরিকল্পনা না থাকা, এসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে।” প্রকল্প পরিচালকের বিষয়টি নিয়ে তিনি বলেন, “লাইন-১ এর প্রকল্প পরিচালক নেই, এটা ঠিক। প্রয়োজন অনুযায়ী দ্রুত আরও ৪-৫ জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা চাই এটা স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে, স্থানীয় অংশগ্রহণ বাড়াতে কাজ করার চেষ্টা করছি। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিরোধও রয়েছে। আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, এতে আমি অনেকটা অসহায়। নতুন প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে।” রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পিলারে পোস্টারিং করলে ফিজিক্যাল ক্র্যাক শনাক্ত করা সম্ভব হবে না। তাই যারা পিলারে পোস্টার দিচ্ছেন, তাদের সরে আসার অনুরোধ করছি।” ফারুক আহমেদ আরও বলেন, “আমাদের খরচ অনুযায়ী এই মেট্রো বিশ্বের সেরা হওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা আগে প্রকল্প বাস্তবায়ন করেছে বা অনুমোদন দিয়েছে, তাদের অনিয়মের জন্য আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষ হলে তা অবশ্যই হবে বলে আশা করছি।”