শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

রিয়েল এস্টেট ইনোভেশনে অবদানের স্বীকৃতি, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার দুবাইয়ে আন্তর্জাতিক আবাসন অ্যাওয়ার্ডে সম্মানিত চৌধুরী বোরহান

Homeআন্তর্জাতিকরিয়েল এস্টেট ইনোভেশনে অবদানের স্বীকৃতি, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার দুবাইয়ে...

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
দুবাইভিত্তিক বাংলাদেশি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফেমাস রিয়েল এস্টেট-এর সিইও চৌধুরী বোরহান ২০২৬ সালের দুবাইর আজিজী আবাসন অ্যাওয়ার্ডসে “রিয়েল এস্টেট ইনোভেশন” ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। টেকসই উন্নয়ন এবং উন্নত আর্থিক প্রযুক্তির মাধ্যমে অঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুবাইয়ের কনরেড হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আজিজী আবাসন ডেভেলপমেন্টের চেয়ারম্যান মিরওয়াইজ আজিজী তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। তারা সংযুক্ত আরব আমিরাতের তেলবহির্ভূত অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখা দূরদর্শী নেতাদের সম্মান জানান। চৌধুরী বোরহানের রিয়েল এস্টেট খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি এই অঞ্চলে প্রপার্টি ডেভেলপমেন্টের সঙ্গে ফিনটেক প্রযুক্তির সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিনের বাসিন্দা হিসেবে তিনি দুবাইয়ের রিয়েল এস্টেট খাতের দ্রুত অগ্রগতি প্রত্যক্ষ করেছেন এবং এর পেছনের দূরদর্শী নেতৃত্বকে গভীরভাবে সম্মান করেন। তিনি বলেন, মহামান্য শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের দুবাইকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলার ভিশন বাস্তবায়নে তারা টোকেনাইজেশন, মেটাভার্স এবং ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছেন। তিনি আরও জানান, আজিজী আবাসনের চ্যানেল পার্টনার হিসেবে ফেমাস রিয়েল এস্টেটের মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রিয়েল-টাইম, স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা। পাশাপাশি ভ্যাট ও কর ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে তারা কাজ করছেন। এদিকে কোম্পানির সিনিয়র কনসালটেন্ট ও আগত অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজাহর সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, ফেমাস রিয়েল এস্টেট মধ্যপ্রাচ্যের ব্যবস্থাপক রবিউল হোসেন, প্রপার্টি কনসালটেন্ট আখি আক্তার, আফসানা আক্তার অনিকা এবং এক্সিকিউটিভ সালমান আহমেদ এর মতে ভবিষ্যতে দুবাই সরকারের সঙ্গে সমন্বয় করে আরও স্মার্ট, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। “১০০% কমপ্লায়েন্স, জিরো লস” উদ্যোগ, যা VATEASE প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত, ডিজিটাল যুগে সরকার, ব্যবসা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।