শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

শুভমান গিলকে নিয়ে বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করল পাঞ্জাব

Homeখেলাধুলাশুভমান গিলকে নিয়ে বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করল পাঞ্জাব

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শুভমান গিলকে অন্তর্ভুক্ত করে আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য ১৮ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। আগামী ২৪ ডিসেম্বর টুর্নামেন্টে পাঞ্জাবের অভিযান শুরু হবে, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র। শুভমান গিলের সঙ্গে দলে রয়েছেন অভিষেক শর্মা ও আর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। এ ছাড়া স্কোয়াডে আছেন একাধিক পরিচিত পাওয়ার-হিটার ও অলরাউন্ডার— প্রাভসিমরান সিং, নামান ধীর, অনমলপ্রীত সিং, রামনদীপ সিং, সানভির সিং এবং হারপ্রীত ব্রার। পাঞ্জাবের বোলিং আক্রমণের মূল দায়িত্বে থাকবেন গুরনূর ব্রার ও কৃষ্ণ ভাগত। তবে ঘোষিত দলে থাকলেও শুভমান গিল, অভিষেক শর্মা ও আর্শদীপ সিং কয়টি ম্যাচে খেলতে পারবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া শুভমান গিল ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া পাঞ্জাব এবারের লিগ পর্বের সাতটি ম্যাচই খেলবে জয়পুরে। ২০২৪–২৫ মৌসুমে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আর্শদীপ সিং। পাঞ্জাবের গ্রুপে রয়েছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বাই। লিগ পর্ব শেষ হবে ৮ জানুয়ারি। পাঞ্জাবের স্কোয়াড: শুভমান গিল, অভিষেক শর্মা, আর্শদীপ সিং, প্রাভসিমরান সিং (উইকেটকিপার), হারনূর পান্নু, অনমলপ্রীত সিং, উদয় সাহারান, নামান ধীর, সলিল অরোরা (উইকেটকিপার), সানভির সিং, রামনদীপ সিং, জশনপ্রীত সিং, গুরনূর ব্রার, হারপ্রীত ব্রার, রঘু শর্মা, কৃষ্ণ ভাগত, গৌরব চৌধুরী ও সুখদীপ বাজওয়া।