শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা বুধবার, জানালেন অর্থ উপদেষ্টা

Homeজাতীয়সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা বুধবার, জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামো নিয়ে বেতন কমিশনের সুপারিশসংবলিত প্রতিবেদন বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় জমা দেওয়া হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেওয়ার আগে এর বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রতিবেদনের বিভিন্ন দিক প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সামনে তুলে ধরবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতন কমিশন নতুন বেতন কাঠামো আংশিকভাবে ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। পাশাপাশি পুরো কাঠামো কার্যকরের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা হলেও তা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপে বিদ্যমান ৭৮ হাজার টাকার বেতন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাবও রয়েছে। এদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে, যা নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এতে তুলনামূলকভাবে নিম্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।