শিরোনাম
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্নকোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচন

― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ প্রকৌশলী রানা বড়ুয়ার সঞ্চালনায়...

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Homeআন্তর্জাতিকসীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঝাউকুটি সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর আটক ওই দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক। ফেরত আসা দুই বাংলাদেশি হলেন—নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সোলেমান হোসেন (৩৪) এবং ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)। বিজিবি জানায়, রোববার (১২ এপ্রিল) চৌদ্দঘুড়ি সীমান্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবির উদ্যোগে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে দুই বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিজিবির উপস্থিতিতে তাদের পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।