শিরোনাম
ভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই“২২ এপ্রিল: জন্ম এক মানুষের, জাগরণ এক ইতিহাস—লেনিনের আলোয় বিশ্ব ও আমার দেখা”প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনাদুই আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশরাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২

― Advertisement ―

ভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত...

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)

Homeচট্টগ্রামস্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)

মোঃ রিয়াজ উদ্দিন  চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন,রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।