শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

হাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

Homeচট্টগ্রামহাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমগ্র হাটহাজারী–বায়েজিদই আমার ঘর। এখানকার মানুষই আমার পরিবার। এই এলাকার সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া এবং অগ্রাধিকার। এসময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রদত্ত রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি, আমৃত্যু সেই আমানতের সম্মান রক্ষা করবো।
উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি; বরং এলাকার উন্নয়ন নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এলাকাবাসী সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে তাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। মীর হেলাল আরও বলেন, হাটহাজারী – বায়েজিদ আংশিক এলাকা আমার ঘর আর এ এলাকার জনগণ আমার পরিবার – আত্মার অস্তিত্বে অক্ষুণ্ন বিশ্বাস। তিনি আরও বলেন, সমগ্র দেশ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান-এর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। “উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে আলাদা করে বলতে হবে না। আল্লাহ সহায় থাকলে তার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আমাদের স্থানীয় পরিকল্পনার সমন্বয়ে হাটহাজারী-বায়েজিদ আংশিকে ব্যাপক পরিবর্তন আসবে। শোকরানা মাহফিল ও দোয়া অনুষ্ঠান কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শোকরানা মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও নির্বাচনে বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, বিএনপি নেতা সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, আবদুল মন্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, রিয়াদ উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।