শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

Homeখেলাধুলাআইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার (০৮ অক্টোবর) নতুন র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাসুম, সাইফসহ একাধিক টাইগার ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় প্রথম একশজনের মধ্যে ঢুকেছেন তিনি। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিম সাকিবেরও। ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন তিনি। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলামের অবস্থান যৌথভাবে ৪৯তম। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মুস্তাফিজ। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে সাইফ হাসান। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে আছেন ৩৭তম স্থানে। পারভেজ ইমন ও শামীম পাটোয়ারী যথাক্রমে ১৮ ও ৮ ধাপ এগিয়ে আছেন ৫৩তম ও ৯১তম স্থানে। মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন ভারতের অভিষেক শর্মা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ভারতের ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন।