শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

ইংল্যান্ডে ব্যারিস্টার পরীক্ষায় সাফল্য অর্জন করলেন জাওয়াদ হোসেন

Homeআন্তর্জাতিকইংল্যান্ডে ব্যারিস্টার পরীক্ষায় সাফল্য অর্জন করলেন জাওয়াদ হোসেন

ব্যারিস্টার মনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান জাওয়াদ হোসেন অতি সম্প্রতি ইংল্যান্ডে ব্যারিস্টার পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বিশ্বখ্যাত লিংকনস ইন-এর সদস্য হিসেবে তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব ল থেকে ব্যারিস্টারি কোর্স সম্পন্ন করেছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব এসেক্স থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি লন্ডনে তাঁর পিতা ব্যারিস্টার মনোয়ার হোসেনের আইন চেম্বার “এম এইচ ব্যারিস্টারস”-এর সঙ্গে সংযুক্ত রয়েছেন। জাওয়াদ হোসেন চট্টগ্রামের প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. নূরুল হুদার নাতি। এছাড়াও তিনি এনায়েতবাজার বাটালী রোড নিবাসী মীর আনসার আহমেদের নাতি, যিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সাবেক বিজ্ঞান কর্মকর্তা ছিলেন। জাওয়াদের বোন তাসফিয়া তাহসিন একজন দক্ষ আইনজীবী (সলিসিটর), যিনি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ও অন্যতম বৃহৎ একটি আইন ফার্মে কর্মরত আছেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় চিকিৎসা, বিজ্ঞান ও আইন—এই তিন ক্ষেত্রেই পরিবারটি সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জাওয়াদ হোসেন একজন শিল্পমনস্ক তরুণ। তিনি একজন মিউজিক কম্পোজার ও দক্ষ ড্রামার। পাশাপাশি ফুটবল ও ক্রিকেটেও তিনি পারদর্শী। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও তিনি শৈশব থেকেই নিয়মিত বাংলাদেশে এসে সময় কাটিয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। প্রিয় বাংলাদেশ ও চট্টগ্রামকে নিয়ে তিনি বিভিন্ন সাময়িকীতে তথ্যবহুল প্রবন্ধ লিখেছেন এবং সবসময় গর্বের সঙ্গে তাঁর শিকড়ের কথা তুলে ধরেছেন।