শিরোনাম
“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোর

― Advertisement ―

“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা,...

মো. কামাল উদ্দিনঃ পুলিশের পোশাক রাষ্ট্রীয় আইন, শৃঙ্খলা, নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। এই দায়িত্বে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে বড় হয়ে ওঠে রাষ্ট্র ও মানুষের প্রতি...

চট্টগ্রাম প্রেসক্লাবে ১০ মাঘ ওরশ: গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) ও শাহ সুফি আল-ফারুকীর আধ্যাত্মিক উজ্জ্বলতা উদযাপন

Homeবোয়ালখালীচট্টগ্রাম প্রেসক্লাবে ১০ মাঘ ওরশ: গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) ও শাহ সুফি...

চট্টগ্রাম প্রেসক্লাবে শনিবার বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হলো ১০ মাঘ ওরশ শরীফ উপলক্ষে এক অনন্য আধ্যাত্মিক সেমিনার। শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মাইজভান্ডারী দরবারের আধ্যাত্মিক ইতিহাস, তাসাউফের অনন্য দিক এবং শাহ সুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী (ক.)-এর আত্মিক অবদানের ওপর আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা গভীরভাবে অনুপ্রাণিত হন। সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল—“গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক হযরতুল আল্লামা শাহ সুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী (ক.)-কে প্রদত্ত বেলায়াতে ওজমার শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্তির আকৃতি ও প্রকৃতিতে অবয়ব সাদৃশ্যের ঐতিহাসিক অধ্যায়।” এই শিরোনামের মধ্য দিয়ে আলোচকগণ হেজরত গাউছুল আজম (ক.)-এর বেলায়াতের তাৎপর্য, দরবারের ধারাবাহিক আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব এবং সেই শিক্ষার মাধ্যমে সমাজ ও ব্যক্তির জীবনে যে নৈতিক ও আত্মিক প্রভাব পড়ে, তা বিশদভাবে উপস্থাপন করেন। সেমিনারের সভাপতিত্ব করেন পীরে তরীকত হযরতুল হজ্ব শাহ সুফি শেখ আবু মুহাম্মদ ফারুকী (ম.), যিনি বক্তৃতা ও পরিচালনায় অংশগ্রহণকারীদের আধ্যাত্মিক উজ্জীবনে অনুপ্রাণিত করেন। সঞ্চালনা ও সম্পাদনায় ছিলেন শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্বগণ— প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যিনি গাউছুল আজম মাইজভান্ডারীর আধ্যাত্মিক ধারার বৈজ্ঞানিক দিক এবং প্রাচীন ঐতিহাসিক প্রমাণ তুলে ধরেন; মাওলানা মুহাম্মাদ মঈনুদ্দিন নূরী আল-কুরাইশী (ম.), যিনি তাসাউফের নৈতিক শিক্ষার মানবিক ও সমাজকল্যাণমূলক দিক বিশ্লেষণ করেন; মুফতি সৈয়দ মুহাম্মাদ সাইফুল ইসলাম বারী (ম.), যিনি আত্মিক অনুশীলন ও দরবারের ধারাবাহিক শিক্ষার প্রয়োগিক দিক তুলে ধরেন; ড. আল্লামা আবুল ফাহাত মুহাম্মাদ মহিউদ্দিন, যিনি শাহ সুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী (ক.)-এর আধ্যাত্মিক অবদানের ইতিহাসিক গুরুত্বের ওপর আলোকপাত করেন;
ড. মুহাম্মাদ নুরুন্নবী আযহারী, যিনি দরবারের আধ্যাত্মিক শিক্ষার সাম্প্রতিক প্রভাব ও সামাজিক দায়বদ্ধতা ব্যাখ্যা করেন;
মুফতি সালাহউদ্দিন তাইফুর, যিনি আধ্যাত্মিক জ্ঞান, বেলায়াত ও সমাজকল্যাণমূলক শিক্ষা সম্পর্কিত বক্তব্য উপস্থাপন করেন।
আলোচকগণ প্রতিটি বক্তৃতায় তুলে ধরেন, কিভাবে মাইজভান্ডারী দরবারের ধারাবাহিকতা ও বেলায়াতের শিক্ষা বর্তমান প্রজন্মের জন্যও নৈতিক ও আধ্যাত্মিক প্রেরণার উৎস। গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক অবদান এবং শাহ সুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী (ক.)-এর আত্মিক দৃষ্টি সমাজ ও ব্যক্তি জীবনের নানাবিধ ক্ষেত্রে অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।  সেমিনারের আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন গাউছিয়া রহমানিয়া সংসদ, চট্টগ্রাম মহানগর, যারা চট্টগ্রামের আধ্যাত্মিক অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অনুষ্ঠানটি শুধু আধ্যাত্মিক শিক্ষার আলোকে সমাজকে উদ্দীপ্ত করেনি, বরং দর্শক ও অংশগ্রহণকারীদের অন্তরে আধ্যাত্মিক অনুশীলন, ধৈর্য, এবং মানবিকতার মূল্যবোধকে গভীরভাবে প্রোথিত করেছে। উক্ত সেমিনার অংশগ্রহণকারীরা প্রত্যেকেই একমত ছিলেন, এই ধরনের আধ্যাত্মিক আয়োজন বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষা এবং সামাজিক জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধের সংরক্ষক। ১০ মাঘ ওরশের বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে মাইজভান্ডারী দরবারের আধ্যাত্মিক শিক্ষা, বেলায়াত ও তাসাউফের ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে পৌঁছানোর পথ সুগম করেছে।