শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

জামায়াতের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাকে গান, ভিডিও ভাইরাল

Homeআন্তর্জাতিকজামায়াতের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাকে গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় গান পরিবেশনের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহ। তিনি আগে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত থাকলেও বর্তমানে বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনী পথসভায় পুলিশের পোশাকে ওই কর্মকর্তা জামায়াতের স্লোগানসংবলিত একটি গান পরিবেশন করছেন। জানা গেছে, ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা এলাকায় অনুষ্ঠিত ওই পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। অভিযোগ প্রসঙ্গে এএসআই মো. মহিবুল্লাহ দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তার ভাষ্য, প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক তাকে পুরস্কৃত করেছিলেন বলেই তিনি গান গেয়েছেন, এ নিয়ে সংবাদ করার প্রয়োজন নেই। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন এবং পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।