শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান অনন্য: শিক্ষা উপদেষ্টা

Homeরাজনীতিদুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান অনন্য: শিক্ষা উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আবরার বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি সময়ে স্কাউটরা তাদের মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সাহসিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই আন্দোলনে প্রাণ হারানো ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগঠনমূলক চেতনায় এগিয়ে আসতে হবে। স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার দক্ষতা গড়ে তোলার কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। দুর্যোগে—যেমন ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ড—স্কাউটরা দেশের বিভিন্ন স্থানে মানুষের পাশে দাঁড়ায়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট ও আহতদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, তাদের ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও প্রেরণা দেয়। ড. আবরার আরও উল্লেখ করেন, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যা দেশের জন্য গৌরবের বিষয়। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্বও এ সক্ষমতার প্রমাণ। তিনি নারীদের স্কাউটিংয়ে বাড়তি অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা দেশের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।