
নারায়ণগঞ্জের নতুন পালপাড়ার সমীর কর মার্কেটে শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ৩০টি হোসিয়ারি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।


