শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

**বিএনপিতে অস্বস্তি বোধকারীদের এনসিপিতে স্বাগত জানিয়েছেন হাসনাত**

Homeজাতীয়**বিএনপিতে অস্বস্তি বোধকারীদের এনসিপিতে স্বাগত জানিয়েছেন হাসনাত**

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। ৫ আগস্টের পর দলটি তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। যারা বিএনপির বর্তমান পরিবেশে অস্বস্তি বোধ করছেন, আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি এবং প্রার্থী হিসেবে মনোনয়ন দেব।” রোববার (১০ নভেম্বর) রাতে নগরের একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটি সংসদ চাই, যা প্রতিনিধিত্বমূলক হবে, ভারতীয় আধিপত্যবিরোধী, ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থি। যারা নিজেদের যোগ্য ও দেশপ্রেমিক মনে করেন, তারা সংসদে আসুন।” তিনি জানান, “কুমিল্লার ১১টি আসনে আমরা সৎ ও যোগ্য প্রার্থী দিচ্ছি। প্রথম ধাপের প্রার্থী আমরা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। এ ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু হবে।” সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ ও কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।