শিরোনাম
➤চট্টগ্রাম রেঞ্জে আবদুল কুদ্দুস চৌধুরী অপরাধের অন্ধকারে আলোর সন্ধান, মাঠে নেমেই কঠোরতার বার্তা➤রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন➤বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ জাতীয়করণ এখন সময়ের দাবি ৫৬ বছরের ঐতিহ্য, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বোয়ালখালীবাসীর প্রত্যাশা➤কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি-ছিনতাইসহ একাধিক মামলার আসামি হেলালসহ গ্রেপ্তার ৩➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস

― Advertisement ―

চট্টগ্রাম রেঞ্জে আবদুল কুদ্দুস চৌধুরী অপরাধের অন্ধকারে আলোর সন্ধান, মাঠে নেমেই কঠোরতার বার্তা

মো. কামাল উদ্দিন ডেপুটি এডিটর, দি টুরিস্ট নির্বাহী সম্পাদক, চট্রল চিত্র সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাব চট্টগ্রামের মাটি যেমন সমুদ্রের বিশালতা ধারণ করে, তেমনি ধারণ করে পাহাড়ের নীরবতা,...

মানবাধিকার শুধু কাগজে নয়, বাস্তব জীবনে নিশ্চিত করতে হবে — কামাল উদ্দিন

Homeআন্তর্জাতিকমানবাধিকার শুধু কাগজে নয়, বাস্তব জীবনে নিশ্চিত করতে হবে — কামাল উদ্দিন

মুরাদ হোসেন বিপ্লব
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ বিকাল ৪টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার, ন্যায়বিচার, ব্যক্তি–মর্যাদা ও স্বাধীনতার বাস্তবচিত্র তুলে ধরে অনুষ্ঠানে প্রধান আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নেতা, সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জামাল উদ্দিন, মর্জিনা আকতার বেবি, আব্দুল ওয়াহিদ চৌধুরীসহ আরও অনেকে। প্রধান আলোচনায় কামাল উদ্দিন বলেন,
“মানবাধিকার শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের বাস্তবিক জীবনে নিরাপত্তা, মর্যাদা, সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার নাম। রাষ্ট্র, প্রশাসন ও সমাজ—সবার দায়িত্ব মানবাধিকার রক্ষা করা।” তিনি আরও বলেন— মানুষ জন্মগতভাবেই মর্যাদাবান। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার সনদ গ্রহণের পর বিশ্ব মানবাধিকার সুরক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো পেলেও বাস্তবে অনেক দেশে আজও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষত নারী, শিশু, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার বেশি ঝুঁকির মুখে রয়েছে। কামাল উদ্দিন তার আলোচনায় ধর্মীয়, দার্শনিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন—  মানবাধিকার হলো মানবতার নৈতিক শিকড়। এটি না থাকলে সভ্যতা কাগজে থাকে, বাস্তবে নয়। দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে বিচারহীনতা বন্ধ করা, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।  সভায় বক্তারা বলেন—  আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা, সুশাসন এবং মানবিক সমাজ গড়ার প্রতি প্রত্যেক নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। অনুষ্ঠান শেষে মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সকল বক্তা সম্মিলিতভাবে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।