শিরোনাম
উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতার

― Advertisement ―

উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মাছটির দাম নিয়ে আসার উদ্যোগ নিয়েছে মৎস্য গবেষকরা। চাঁদপুরের পদ্মা-মেঘনায় নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও...

**মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল: জানুন কারণ**

Homeখেলাধুলা**মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল: জানুন কারণ**

মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাতিল করেছে লা লিগা কর্তৃপক্ষ। ইউরোপীয় লিগ ইতিহাসে এটি হতে যাচ্ছিল প্রথম বিদেশভিত্তিক ম্যাচ, যা ডিসেম্বরে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা ও নানা জটিলতার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ নানা প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। এর মধ্যে বার্সেলোনাকে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হলে প্রায় ৭,২০০ কিলোমিটার দূরে মায়ামি ভ্রমণ করতে হতো। এত দীর্ঘ সফরের বিষয়টি নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো—বাতিল হয়ে গেল ম্যাচটি। লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের অভ্যন্তরে সৃষ্ট নানা অনিশ্চয়তার কারণে আয়োজক সংস্থা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।” তারা আরও যোগ করেছে, “এই প্রকল্পটি স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের এক ঐতিহাসিক সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত, আমরা সেটি হারাচ্ছি।” মায়ামি ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে। তবে প্রথমে ‘প্রি-সেল’ স্থগিত করা হয়, পরে সম্পূর্ণ ইভেন্টই বাতিল ঘোষণা করা হয়। এখন ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের নিজস্ব মাঠে, নির্ধারিত সূচি অনুযায়ী।