শিরোনাম
২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনাদুই আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশরাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

― Advertisement ―

২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনা

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন নিহতের ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি...

মিজানুর রহমান চৌধুরীর সংবর্ধনা ১৭ এপ্রিল: কমিটি গঠন, সিদ্ধান্ত চূড়ান্ত

Homeসম্পাদকীয়মিজানুর রহমান চৌধুরীর সংবর্ধনা ১৭ এপ্রিল: কমিটি গঠন, সিদ্ধান্ত চূড়ান্ত
চট্টগ্রাম, ২৬ মার্চঃ বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ ২৬ মার্চ বিকাল ৫টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ এপ্রিল শনিবার চট্টগ্রাম থিয়েটার হলে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায় বিশিষ্ট সমাজসেবক ও সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে সংবর্ধনা কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং আব্দুল হামিদকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার অঙ্গনে নিরলস অবদান রেখে মিজানুর রহমান চৌধুরী যে সম্মান ও স্বীকৃতির দাবিদার, এই সংবর্ধনার মাধ্যমে তারই যথাযথ মূল্যায়ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন ও আলোচনায় অংশ নেন সাংবাদিক কামাল উদ্দিন খোকন, ইউসুফ, ইব্রাহিম, শফিকুর রহমান, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন আহমেদ, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, মৌ চৌধুরী, জসিম উদ্দিন, বেবি আক্তার, সালাউদ্দিন আহমেদ, সেকান্দর, আজিম উদ্দিনসহ অনেকে। সভায় সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।