শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

**যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে**

Homeআন্তর্জাতিক**যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে**

রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন অর্থ বিভাগের এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ৬৫.৯৮ ডলার, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ৬১.৮১ ডলারে উন্নীত হয়েছে। সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে রুশ তেলের বড় ক্রেতা চীন ও ভারতের মতো দেশগুলিকে বিকল্প সরবরাহ খুঁজতে হবে, না হলে তারা পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হতে পারে।” মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে দুর্বল করা, যাতে ক্রেমলিনের যুদ্ধ চালানোর জন্য রাজস্ব সংগ্রহের ক্ষমতা কমে। তিনি ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন। এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্যও রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানিও বন্ধ করা হয়েছে।