শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

শ্রমিকদের চা দেওয়ার জন্য বাইরে পাঠানো তরুণীকে ধর্ষণ করে হত্যা

Homeআন্তর্জাতিকশ্রমিকদের চা দেওয়ার জন্য বাইরে পাঠানো তরুণীকে ধর্ষণ করে হত্যা

ভারতের রাজস্থান রাজ্যের বিকানেরে এক তরুণীকে নিজের বাড়ির কাছে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দুইজন শ্রমিক ছিলেন, যারা তরুণীর বাড়ির সামনে একটি মাঠে কাজ করছিলেন। কাজের ফাঁকে তারা ভুক্তভোগীর মায়ের কাছে চা খেতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা দিতে রাজি হননি। পরে তারা আবার কাজে ফিরেন। রাতের দিকে ঠান্ডা বাড়ার কারণে তারা পুনরায় তরুণীর বাড়িতে যান এবং চা খাওয়ার জন্য অনুরোধ করেন। এবার মায়ের অনুমতিতে তারা ঘরে ঢুকে বসেন, এবং মেয়ে রান্নাঘরে চা নিয়ে তাদের কাছে পৌঁছান। এর পরপরই মায়ের চিৎকারে দেখা যায়, শ্রমিকরা তার মেয়েকে ধর্ষণ করছেন। মায়ের বাধার চেষ্টা করলেও তারা তরুণীকে পানি ট্যাঙ্কে ফেলে পালিয়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেন, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকানেরের ডেপুটি পুলিশ সুপার নিকেত পারেখ জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।