শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

চন্দনাইশ উপজেলায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান

Homeচট্টগ্রামচন্দনাইশ উপজেলায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ...

বিপ্লব বিজয়

আজ ৫ই ডিসেম্বর শুক্রবার চন্দনাইশ উপজেলায় ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অধীনে,বৌদ্ধ ধর্মীয় কল্যাণে ট্রাস্টের উদ্যোগে ২৭ টি বৌদ্ধ বিহারে চেক বিতরন ও মতবিনিময় সভা,সকাল ১০ ঘটিকায় পূর্বজোয়ারা শ্রদ্ধানন্দ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে সভার আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বোধিপ্রিয় ভিক্ষু,অধ্যক্ষ পূর্বজোয়ারা শ্রদ্ধানন্দ বিহার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ মহোদয়ের সুযোগ্য সন্তান অধ্যাপক ওমর ফরুক (সানি) প্রেসিডিয়াম সদস্য,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),প্রধান অতিথি বলেন আমার বাবা এই চন্দনাইশের মানুষদের যেভাবে ভালোবাসেন,আমি ঠিক সে ভাবেই ভালো বেসে যাবো।এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে অতিথি করা হয়েছে,আমি কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আমি আসবো।আমকে অতিথি করতে হবে না। আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত।এক সাথে চন্দনাইশের সব বৌদ্ধ গ্রামের প্রতিধিনিদের সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত।আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।সমাজের শান্তি,সাম্প্রদায়িক সম্প্রতি ও মানবিক মূল্য বোধ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আয়নুল কবির, সভাপতি,এলডিপি, চন্দনাইশ উপজেলা।আরো বক্তব্য রাখেন চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক এড্যা: জয়দত্ত বড়ুয়া, ব্যাংকার মৃদুল বড়ুয়া, ব্যাংকার অভিজিত বড়ুয়া, বিকাশ বড়ুয়া রিটন, শিক্ষক পিযুষ বড়ুয়া, বিজন কুমার বড়ুয়া,সৌরভ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট দক্ষিন জেলার সহ-সভাপতি প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,চন্দনাইশ উপজেলার সভাপতি, রুবেল বড়ুয়া, সিনিয়র সি:-সহ-সভাপতি অনুপ বড়ুয়া, সহ-সভাপতি-শাক্যমিত্র বড়ুয়া হিরু,সিমান্ত বড়ুয়া,সাধারণ সম্পাদক- সুজন কান্তি বড়ুয়া,রিংকন বড়ুয়া,অর্থ সম্পাদক-সঞ্চয়ন বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক-সোমেন বড়ুয়া অপি,সহ-সাংগঠনিক- ইন্দ্র জ্যোতি বড়ুয়া,প্রচার ও প্রকাশনা-অয়ন বড়ুয়া,দপ্তর সম্পাদক-হৃদয় বড়ুয়া অন্তু, স্বাস্হ্য ও পরিবার বিষয়ক সম্পাদক-অনিক বড়ুয়া, সিনিয়র সদস্য-শ্রীকান্ত বড়ুয়া, অমিত বড়ুয়া,দিগন্ত বড়ুয়া, সুকান্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যাংকার খোকন বড়ুয়া।