শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা মোঃ আলভিন

Homeঅপরাধসিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের...

 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার একটি চৌকস টিমের বিশেষ অভিযানে আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাগিনা মোঃ আলভিন (৩১) কে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ সন্ধ্যার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বস্ত সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান সফল হয়। গ্রেফতারের পর আজ ১৫ মার্চ ২০২৬ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী খন্দকারপাড়া মসজিদ এলাকায় মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর নেতা-কর্মীদের সঙ্গে গণসংযোগ চলাকালে লিফলেট বিলির সময় সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাকে পিছন থেকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-০৯, তারিখ ৭/১১/২০২৫ রুজু হয়। মামলায় ধারা হিসেবে পেনাল কোড-১৮৬০ এর ১৪৩/১৪৮/১৪৯/৩০২/৩২৬/৩০৭/১০৯/৩৪ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১নং আসামি মোঃ সাজ্জাদের (বড় সাজ্জাদ) পরিকল্পনা ও নির্দেশনায় রায়হান (৩৫), মোবারক হোসেন ইমন (২২), বোরহান (২৭), আলাউদ্দিন (২৮), মোঃ হেলাল ওরফে মাছ হেলাল (৩২), মোঃ নিজাম উদ্দিন ওরফে হাবিব (৪০) সহ অজ্ঞাতনামা ১৫-১৬ জন এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। মামলা রুজুর পর থেকে এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিদের গ্রেফতারে দফায় দফায় অভিযান চালানো হয়।  গ্রেফতারকৃত মোঃ আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে জনশৃঙ্খলা বিঘ্নিত করত। এছাড়া চট্টগ্রাম মহানগরে ইতিপূর্বে সংঘটিত একাধিক খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি জানান, গ্রেফতার আলভিনকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।