শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**সেলিমুজ্জামান আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে বিরত থাকার নির্দেশ দিলেন**

Homeজাতীয়**সেলিমুজ্জামান আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে বিরত থাকার নির্দেশ দিলেন**

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সেলিমুজ্জামান সেলিম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রাথমিকভাবে ঘোষণা করেন। ঘোষণায় জানা যায়, গোপালগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম। মনোনয়ন পাওয়ার পর তিনি নিজের ফেসবুক পেজে লিখেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।” এরপর তিনি গোপালগঞ্জ-১ আসনের দলীয় নেতাদের ফোন করে কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমার দল ও দেশের মানুষ অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে আজ নির্বাচনের পথে এসেছে, আমি সেই ত্যাগের অংশীদার। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমি উপজেলার সাধারণ মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত করব।”