শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

স্ক্রিনে ভেসে ওঠে মৃতদেহ, প্রিয়জন খুঁজে ফিরছেন গাজার মানুষ

Homeআন্তর্জাতিকস্ক্রিনে ভেসে ওঠে মৃতদেহ, প্রিয়জন খুঁজে ফিরছেন গাজার মানুষ

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সাদামাটা হলঘরে নীরবে বসে আছেন ডজনখানেক মানুষ। আলো-আঁধারির ঘেরাটোপে সবার চোখ স্থির সামনের বড় স্ক্রিনে—যেখানে একের পর এক ভেসে উঠছে বিকৃত, পচে-গলে যাওয়া মরদেহের ছবি। এই হলঘরের প্রতিটি মানুষ জানেন, গাজায় এখন ডিএনএ পরীক্ষার কোনো সরঞ্জাম নেই। তাই প্রিয়জনকে শনাক্ত করার একমাত্র উপায়—এই ভয়ংকর স্ক্রিনের দিকে নিরন্তর তাকিয়ে থাকা। কেউ খুঁজছেন কোনো চেনা মুখাবয়ব, কেউ কোনো পোশাকের অংশ—যে কোনো চিহ্ন, যা হয়তো নিশ্চিত করবে, ছবির দেহাবশেষটি তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনেরই। এটি এক অসহনীয়, কিন্তু অনিবার্য যন্ত্রণার প্রক্রিয়া। বাইরে তখনও চলছে মৃত্যু আর ধ্বংসের তাণ্ডব। গাজাজুড়ে ছড়িয়ে আছে ইসরায়েলের ফেলা অসংখ্য অবিস্ফোরিত বোমা—যেগুলো খেলার মাঠে শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিদিন। কেউ আহত হচ্ছে ঘরে, কেউ খাদ্যের সন্ধানে গিয়ে, কেউবা কেবল বেঁচে থাকার চেষ্টাতেই হারাচ্ছে জীবন। এই চরম দুর্দশার মধ্যেও মানুষ ছুটে আসছে হাসপাতালের হলঘরে—প্রিয়জনদের শেষবারের মতো খুঁজে পেতে, বিদায় জানাতে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে অন্তত ১০ হাজার মানুষ এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অন্যদিকে, জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, প্রায় ২ হাজার ৭০০ ফিলিস্তিনি এখনো ইসরায়েলি হেফাজতে—তাদের ভাগ্যে কী ঘটেছে, কেউ জানে না। যুদ্ধবিরতি থাকলেও অব্যাহত অবরোধে ফরেনসিক সরঞ্জাম, বিশেষ করে ডিএনএ পরীক্ষার যন্ত্র, গাজায় ঢুকতে পারছে না। ফলে মৃতদেহ শনাক্তের এই বেদনাময় প্রক্রিয়াও থেমে যাচ্ছে ধ্বংসস্তূপের স্তব্ধতার সঙ্গে।